রংপুরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পাগলাপীর এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, মোফাজ্জল হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী মনি বেগম, তার চাচি আফিয়া খাতুন ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকায়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরের বিরামপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। অ্যাম্বুলেন্সটি পাগলাপীর এলাকার পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া মারা যান।
পুলিশ ও এলাকাবাসী আহত ৪ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মনির চাচি আফিয়া খাতুনের মৃত্যু হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed