দিনে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম আরিফ (৩৫) ওরফে বাবা আরিফ নিহত হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর গ্রামের জুলহাস ব্যাপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত আরিফ একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ১২টি মামলা রয়েছে।
বুধবার রাত ২টার দিকে আরিফকে নিয়ে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে ইউনিয়নের গজারিয়াকান্দি এলাকায় গেলে এ ঘটনা ঘটে।
এর আগে বুধবার আরিফকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত একটার দিক সাইফুল ইসলাম আরিফকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আরিফকে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে ওৎপেতে থাকা তার সহযোগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলির সময় আরিফ গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনে জানান, তাদেরকে তাৎক্ষণিক মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে। তবে দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed