মিরপুরে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ছেলে তামিম ও স্ত্রী মিনার মৃত্যুর পর দগ্ধ মানিকও (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মানিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দগ্ধ অবস্থায় বুধবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টায় মানিকের স্ত্রী মিনা (২৮) ও মঙ্গলবার মিনার সাত মাস বয়সী শিশুসন্তান তামিম মারা যায়। এ দুর্ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে আর কেউ বেঁচে রইলো না।
মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচ তলা ভবনের নিচতলায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন মিনা, তার স্বামী মানিক ও তাদের সাত মাস বয়সী সন্তান তামিম। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢামেক বার্ন ইউনিটে। সেখানে তামিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ সময় চিকিৎসকরা জানান, মিনা ও মানিকের শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed