শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার বাসিন্দা জাহির মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৫) ও তার ছোট বোন অনুফা আক্তার (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিশাপট এলাকার বাসিন্দা জাহির মিয়া বাসা ভাড়া নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় অটোরিকশা চালাতেন। বুধবার বিকেলে তার দুই সন্তান পরিবারের সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক ক্ষণ ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজনসহ আশেপাশের বাসিন্দারা বিভিন্নস্থানে তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে ভাই-বোনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশুদুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed