ফাহিম মাসরুরকে ছেড়ে দিয়েছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: অভিযোগের সত্যতা না পাওয়ায় বিডিজবস.কমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাসরুরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (২৫ এপ্রিল) বিকেলে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল সুমন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাসরুরের বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেসবুক আইডি থেকে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য পাওয়া যায়নি। বিষয়টির অধিকতর তদন্ত চলমান।’
তিনি আরও জানান, ফাহিম মাসরুরকে আদালতে নেয়ার কথা থাকলেও নেয়া হয়নি। সাইবার ইউনিট সাধারণ মানুষকে হয়রানি করে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২২ এপ্রিল ফাহিম মাসরুরের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা হয়। মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আল সাদিক। সে মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিজবসের প্রধান কার্যালয় থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়েছিল।
মামলার এজাহারে থেকে জানা যায়, চলতি মাসের ১২ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাহিম মাসরুরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরূপ মিথ্যা, মানহানিকর আইনশৃঙ্খলার অবনতির সৃষ্টিকারী রাষ্ট্র ও ব্যক্তি ভাবমূর্তি ক্ষুণ্ন এবং এ ধরনের তথ্যাদির মাধ্যমে ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করে, যা সংগঠন, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed