বিশ্বনাথে ঘরে ঢুকে কৃষক পরিবারকে কুপিয়েছে দূর্বৃত্তরা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গভীর রাতে নিজ বসত ঘরে ঢুকে অসহায় পরিবারের স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। আহতরা হলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র কৃষক সমছু মিয়া (৫০) ও তার স্ত্রী আমিরুন বেগম (৩৫)।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন স্থানীয় জনসাধারণ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিধেল চোরের মতো মাটি খুড়ে সমছু মিয়ার বসত ঘরে ঢুকে তাদেরকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃক্তরা। এসময় সন্তানদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যান। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে বুধবার ওসমানী নগরের সার্কেল মোহাম্মদ সাইফুল ও বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed