সিলেটে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ মাসুদ মিয়া (২৭) ও আহম্মদ আলী (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান, র্যাব-৯ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এসময় তাদের কাছে থাকা ১৯৮ বোতল ফেন্সিডিল, ১টি বাইসাইকেল, ২টি মোবাইল ফোন সেট, ২টি সিমকার্ড ও নগদ আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটক মাসুদ মিয়া নগরীর খুলিয়াটুলা এলাকার পুতুল মিয়ার পুত্র ও আহম্মদ আলী গোয়াইনঘাট উপজেলার দেওয়ার গ্রামের আরজু মিয়ার পুত্র।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এ কর্মকর্তা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed