Main Menu

সিলেট নগরীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভেজাল বিরোধী অভিযানে সিলেট নগরীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সোবহানীহাটের নিপা বিস্কুট ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা এবং কদমতলীর মেসার্স মাসুম বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিচিল। তাকে সহযোগিতা করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার মোহাম্মদ পারভেজ মিয়া।

Share





Related News

Comments are Closed