Main Menu

যুদ্ধাপরাধের মামলায় এনএসআই’র সাবেক ডিজি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে (৬৯)  গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পরোয়ানা জারি করার পর মঙ্গলবার দুপুরে গুলশানের বারিধারার বাসা থেকে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয় বলে ট্রাইবুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান জানান। তিনি বলেন, “বারিধারার জে ব্লকের বাসা থেকে আসামি ওয়াহিদুল হককে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।”

ট্রাইবুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, প্রসিকিউশনের আবেদনে বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইবুনাল সকালে ওই আসামির বিরুদ্ধে গ্রপ্তারি পরোয়ানা জারি করে। পরে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
ওয়াহিদুল হক মুক্তিযুদ্ধের সময় ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। ১৯৭৪ সালের ডিসেম্বরে দেশে ফিরে দুই বছর পর তিনি পুলিশে যোগ দেন। নব্বইয়ের দশকে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পান এবং এরপর গত শতকের শেষ দিকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হন।

 

Share





Related News

Comments are Closed