Main Menu

চীনে রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা

তথ্য প্রযুক্তি ডেস্ক: আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে আরো এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকে রোবটের মাধ্যমে সেবা প্রদান শুরু হয়েছে।

সেন্ট্রাল সাংহাইয়ের হুয়াংপু বিভাগে ব্যাংকটির একটি শাখা প্রথমবারের মতো সাধারণ মানবকর্মী ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

তবে ব্যাংকটিতে নিরাপত্তা প্রহরী ও ভিআইপি গ্রাহকদের সেবায় কর্মকর্তা থাকবেন।

ভয়েস সফ্টওয়্যার ব্যবহার করে ব্যাংকের প্রবেশদ্বারে গ্রাহকদের অভ্যর্থনা জানাবে রোবট। এটি গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিবে। রোবট, ফেস স্ক্যানিংয়ের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা ব্যাংকে তাদের জাতীয় পরিচয়পত্র বা তাদের মুখ ফেসিয়াল রিকগনিশন ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। সোনা কেনা, মুদ্রা পরিবর্তন বা বিনিয়োগের মতো কাজও সারতে পারবেন গ্রাহকরা।

বেইজিং-ভিত্তিক চায়না কনস্ট্রাকশন ব্যাংক জানায়, উচ্চ-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা আরো সুবিধাজনক, ব্যক্তিগত এবং দক্ষ হবে।

Share





Related News

Comments are Closed