বিয়ানীবাজারে ৩ সহযোগীসহ ছাত্রদল নেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ছাত্রদলনেতা ইমনসহ তিনসহযোগীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়। রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার শহীদ টিলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, শহীদ টিলা এলাকায় একটি মোটর সাইকেল মেকানিকের দোকানে ইয়াবা বেচাকেনা হচ্ছে এ রকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ওই দোকানের ভেতর থেকে চারজনকে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে পুলিশ ৫৩ বড়ি ইয়াবা উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে উপজেলা ছাত্রদল নেতা ও পৌরসভার খাসাড়িপাড়া এলাকার মো. শফিক উদ্দিনের পুত্র এমদাদুর রহমান ইমন, তার তিন সহযোগী পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র রেদওয়ান আহমদ, খাসা এলাকার মৃত ছাদ উদ্দিনের পুত্র তারিন আহমদ ও লাউতা ইউনিয়নের বাউরভাগ এলাকার ফারুক উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিয়ানীবাজার থানার ওসি মো. শাহজালাল মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, বিয়ানীবাজারকে মাদকমুক্ত করতে আমরা সব রকম চেষ্টা চালাচ্ছি। গত কয়েকদিন থেকে সাড়াশি অভিযান চালিয়ে বিশাল মাদকের চালান আটক করা হয়েছে। তিনি মাদক নির্মূল অভিযানে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed