Main Menu

সিলেটে মশা নিধনের দাবিতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মশা নিধনের দাবিতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে ‘সিলেট কল্যাণ সংস্থা’ ও ‘যুব কল্যাণ সংস্থা’ নামে দু’টি সামাজিক সংগঠন।
সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে সোমবার দুপুরে স্মারকলিপি নিয়ে গেলে সিসিকের নগর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রæব পুরকায়স্থ তা গ্রহণ করেন।
এদিকে, একই দাবিতে বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টানিয়ে প্রতিকী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে সিলেট নগরীর সর্বস্তরের সচেতন নাগরিকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংস্থার পক্ষে থেকে অনুরোধ জানানো হয়।

Share





Related News

Comments are Closed