‘কাঙ্গালের কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল মুঈদের ‘কাঙ্গালের কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে অর্থনীতি বিভাগের করিডোরে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তার লেখা বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় কলামের ৪৯টি কলামের সংকলন করা হয়েছে এই বইটিতে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ড. দেবাশীষ শর্মা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ ও সহকারী অধ্যাপক রওশন আরা সেতু, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পার্থ সারথী লস্কর, সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান, সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল ও শাহেদ আহমেদ এবং একই বিভাগের প্রভাষক শামীমা নাসরিন, হুমায়ন কবীর ও মিথিলা তানজিল প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান লালন।
অনুষ্ঠানে প্রফেসর আব্দুল মুঈদ সবাই কে তার বই পড়ার আহবান করে বলেন, “আজকের এই বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আমার এই বই পড়ে যদি উপকৃত হয় এবং সেই চব্বিশ বছর আগের এবং বর্তমানের সাথে যদি মিল করে দেখে তাহলে আমি উপকৃত হব।”
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন, ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী আবু হুরাইরা, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, সিয়াম ও পান্ডেসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed