সিলেটে অস্ত্রসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে ১টি বিদেশী রিভলবারসহ ২ যুবককে আটক করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি বিশেষ দল চৌকিদেখী এলাকার ৬নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- নগরীর গোয়াইটুলা আম্বরখানা এলাকার মৃত বেলাল ডালির ছেলে মো. সুমন আহম্মদ ডালি কার্লোস (২৪) ও চৌকিদেখী এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে মো. ইয়ামিন ইসলাম (২৪)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক দুজন বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে এবং তাদের নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। এছাড়াও তারা দীর্ঘদিন যাবত সন্ত্রাসী এবং ছিনতাইকারীদের নিকট অস্ত্র বিক্রয় করে আসছিল বলে জানান তিনি।
উদ্ধারকৃত রিভলবার ও ব্যবহৃত সিএনজিসহ আটক দুজনকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed