Main Menu

বিশ্বনাথে ৪টি গরু চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১এপ্রিল) দিবাগত রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে মৌরশ আলীর বাড়িতে এঘটনা ঘটে।
মৌরশ আলী জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা লাগিয়ে শনিবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টায় ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন তার ২টি গাভী ও ২টি বাচ্ছা নেই। রাত আনুমানিক ২টায় চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরুগুলি চুরি করে নিয়েছে বলে তিনি ধারণা করছেন। চুরি হওয়া ৪টি গরুর মূল্য প্রায় ৭০হাজার টাকা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed