খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আটদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আটদিনের মধ্যে একদিন বিএনপি ও বাকি সাতদিন দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
রবিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (২২ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামীকাল ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, ২৬ এপ্রিল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ২৭ এপ্রিল শুক্রবার বাদজুমা খালেদা জিয়ার মুক্তি ও রোগ নিরাময়ের জন্য মিলাদ মাহফিল, ২৮ এপ্রিল সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ২৯ এপ্রিল সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, এছাড়া ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed