গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
রোববার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিএস ট্রাভেলস বাসের সামনের চাকার টায়ার ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী এক শিশু, বাসচালক, বাসযাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান ও ১৯ জন আহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed