বিশ্বনাথে কিশোরী নিখোঁজের পর উদ্ধার, আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে হিন্দু কিশোরী (১৩) নিখোঁজের ৫দিন পর উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল শনিবার রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার মাঝেরগাঁও গ্রামের মৃত ইয়াদ উল্লার ছেলে শাহান আলী (১৯) ও ছাতক উপজেলার গবিন্দগঞ্জ গ্রামের আবদুল জব্বারের ছেলে শাহিন মিয়া (২৬)। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই কিশোরীর পরিবার।
তবে এঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা বাদি হয়ে ২১এপ্রিল শনিবার রাতে আটককৃত দুইজনকে অভিযুক্ত করে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং ২২।
এদিকে, রোববার সকালে ওই কিশোরীকে ধর্ষনের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার ওসিসিতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল ১৩ বছর বয়সী সংখ্যালঘু পরিবারের কিশোরী নিখোঁজের ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ সাধারণ ডায়েরীর সূত্র ধরে ওই কিশোরী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় একটি বাড়ীতে অবস্থান করছে জানতে পেরে বিশ্বনাথ থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে কিশোরীকে উদ্ধার ও দুই যুবককে আটক করে। রাতেই ওই কিশোরীর পিতা বাদি হয়ে আটককৃত দুই যুবককে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কিশোরী উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত ওসি দুলাল আকন্দ জানান, আটককৃত দুই যুবককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed