নওগাঁয় তিন মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার বেলঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় দু’জন এবং ডাবরকুড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আরেকজন প্রাণ হারান।
নিহতরা হলেন— মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের ধিরেন মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৫০), একই গ্রামের সৈয়দ আলীর ছেলে তৈমুর রহমান (৪২) ও মহাদেবপুর উপজেলার করজবাড়ী গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে জুবায়ের (২২)।
পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে মালেক ও তৈমুর মোটরসাইকেলে মান্দা উপজেলায় যাচ্ছিলেন। পথে বেলঘরিয়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে উপজেলার ডাবরকুড়ি এলাকায় পিকআপের ধাক্কায় জুবায়ের নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়। ওসি বলেন, উপজেলার নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে কোরজবাড়িতে ফেরার সময় ডাবরকুড়ি এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুবায়েরের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং পিকআপটিকে জব্দ করে। মৃত জুবায়ের পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার করজবাড়ী গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed