কানাইঘাটে ডাকাতের গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে ইফজাল উদ্দিন নিহতের ঘটনায় মামলা দাযের হয়েছে। নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন জগন্যতম ঘটনার তথ্য অচিরেই উদঘাটন করা হবে। তিনি সবাইকে ধৈর্য্য ধারনের আহ্বান জানিয়ে বলেন এতো বড় অপরাধ যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে ইফজাল উদ্দিনের লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার এশার নামাজের পর উপজেলার সদর ইউপির ছোটদেশ মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গুরুস্তানে দাফন করা হয়। জানাযায় হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে একদল ডাকাত ঘরের গ্রীলের তালা ও দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রাখে। ডাকাতরা মালামাল লুট করতে থাকার এক পর্যায়ে পরিবারের সদস্যদের শোর চিৎকারে নিহত ইফজাল উদ্দিন ঘুম থেকে জেগে ডাকাতদের একাই প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed