পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় পার্বতীপুর-রংপুর সড়কের রাখলপীর মাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আবু নাসের নেয়ামুতুল ওরফে নয়ন (২৫) দিনাজপুর জেলার খানসামা উপজেলার তেবারিয়া গ্রামের নুরুজ্জামানের পুত্র।
জানা যায়, নয়ন তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে পার্বতীপুরের ক্যান্টপালিক স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকুরীর পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩০২৪) মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আঃ হালিম ও এমদাদ হোসেন ছোটন সিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি। তারা মৃত দেহটি নিয়ে যায় এবং ট্রাকটি থানায় রাখা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed