Main Menu

ইবিতে কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের কমিটি গঠন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’ এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হোসাইন মজুমদার মনোনীত হয়েছেন।

মঙ্গলবার বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী আগামী ২০১৮-১৯ শিক্ষাবর্ষ কার্যকরী পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নেসার উদ্দিন, রাজী বিল্লাহ, জোবায়ের আহমদ রাফী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসন, সাইফুর রহমান আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক সাইদুর রহমান, অফিস সম্পাদক ইলিয়াস আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাম হোসাইন, আইটি সম্পাদক আব্দুল্লাহ আল নাকিব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, খাদ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের, ক্রিড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, প্রচার সম্পাদক রমজান আলী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ওহিদা আনজুম সরকার প্রমুখ।

এর আগে সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের টিএসসিসি’র করিডরে বরণ ও প্রবীণ বিদায়, আলোচনা সভা এবং বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উপদেষ্টা ও আল-কুরআর এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. এম এয়াকুব আলী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার মুনিয়া, বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়ায়েব আহমেদ প্রমুখ।

আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবুল কাইয়ুমের অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed