সিলেটে ১৭০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯ টায় সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন খাদিম নগর ইউনিয়নের ফতেহগর রাস্তার উপর থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- এয়ারপোর্ট থানাধীন দেবাই বহর গ্রামের রইছ আলীর ছেলে জামিল আহমদ (২৫) ও ফতেহগর গ্রামের মকবুল মিয়ার ছেলে সামসুর রহমান পিংকু (২৪)
এ ব্যপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক দুজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সাথে জড়িত। আটকের পর তাদেরকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed