Main Menu

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিশ্বনাথে স্মারকলিপি

বিশ্বনাথ প্রতিনিধি: সরকারী চাকরীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সিলেটের বিশ্বনাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। তবে ইউএনও’র অনুপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জোহরার কাছে স্বারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াহিদসহ উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed