ছাতকে রেলওয়ের গুদাম দখলমুক্ত
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে অবৈধভাবে জবর-দখলকৃত রেলওয়ের একটি গুদাম দখলমুক্ত করে সীলগালা করেছে জিআরপি পুলিশ। রোববার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন রেল স্টেশনের গুদামকে জবর-দখলমুক্ত করা হয়। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় কতিপয় লোক গুদাম জবর-দখল করে রিকশার গেরেজ দিয়ে এখানে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ করে আসছিল।
খবর পেয়ে সিলেট জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌছে গুদাম দখলমুক্ত ও সীলগালা করে। এসময় কয়েকটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে জিআরপি পুলিশ যাবার পর পূনরায় গুদামটি জবরদখল হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে রেলওয়ের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed