ছাতকে যৌতুক না দেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে যৌতুক না দেয়ায় গৃহবধু সুজিতা বেগমকে (৩০) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোববার ভোরে স্বামিসহ পরিবারের লোকজন তাকে মধ্যযূগীয় কায়দায় নির্যাতন করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে কৈতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার বেলা ২টায় তার মৃত্যু হয়।
সুজিতা বেগম উপজেলার সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মৃত্যুর পর স্বামির বাড়ির লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে।
এ ঘটনার ব্যাপারে বোন ফিরোজা বেগম বলেন, তার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামি ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। শনিবার রাতে ও রোববার সকালে তাকে নির্যাতনের পর তার মূখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়।
ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেষ খবর পাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সুজিতার লাশের ময়না তদন্ত চলছিল।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed