তাহিরপুরে মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: তাহিরপুর উপজেলার বানিয়াগাও গ্রাম থেকে আছমা খাতুন (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সফিক মিয়ার বসত ঘরের সামনের পরিত্যক্ত একটি ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আছমা খাতুন উত্তর বড়দল ইউনিয়নের চড়গাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের সফিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চড়গাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে আছমা খাতুনের সঙ্গে একই উপজেলার পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আতারুপ মিয়ার ছেলে সফিক মিয়ার বিয়ে হয় প্রায় চার বছর আগে। তাদের একটি ছেলে সন্তান আছে।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে আছমা তার স্বামী সফিকের সঙ্গে টর্চলাইট নিয়ে কথা কাটাকাটি করে। একপর্যায়ে আছমাকে মারধর করেন সফিক। এরপর রাতেই কাজের জন্য বড়ছড়া কয়লার ডিপোতে চলে যান সফিক। রবিবার সকালে প্রতিবেশী এক নারী সফিক মিয়ার বসতঘরের সামনের একটি পরিত্যক্ত ঘরে আছমার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তাহিরপুর থানার এসআই সাইফুর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। আছমার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সফিক মিয়া ও তার বাবা আতারুপ মিয়াকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed