পাঁচবিবিতে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতেও নানা আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ, ১৪২৫ বাংলা নতুন বছরকে নানা আয়োজনে বরণ করে নেওয়া হয়। দিনের প্রথম প্রহরে পাঁচবিবি স্টেডিয়াম থেকে ব্যানার, ফেস্টুন, গরু ও ঘোড়ার গাড়ী, বাঙ্গালীর পোষাক পড়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও স্টেডিয়ামের মুল অনুষ্ঠানে যোগ দেয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস- চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, সহকারি কমিশনার (ভুমি) একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলসহ নানা বয়সের লোকজন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, সাংস্কৃতিক ও লোকসংগীত, গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্টেডিয়াম জুড়ে বসেছে মেলা। পৌর সভার উদ্দ্যোগে গোটা শহরকে নানান রংয়ের পতাকায় সাজানো হয়েছে।
অপর দিকে পহেলা বৈশাখ উপলক্ষে হাসপাতাল, এতিমখানা গুলোতে উন্নতমানের বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed