Main Menu

বিয়ানীবাজার থেকে ইয়াবা ও হেরোইনসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ইয়াবা ও হেরোইনসহ আব্দুর রহমান মনু (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ২ হাজার ৪২০ পিস ইয়াবা ও ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০ টায় র‌্যাব-৯ এর একটি বিশেষ দল বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আব্দুর রহমান মনু ফতেহপুর গ্রামের মৃত মোছাব্বির আলীর ছেলে।

এ ব্যপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যাক্তি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। আটকের পর তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed