হবিগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলার পইলে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তপন কুমার দেব (৩৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) সকালে দোকানের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তপন ওই এলকার রবি দেবের ছেলে।
পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, তপন ওই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী এবং নিজেই দোকানে কাজ করতেন।
শুক্রবার দিবাগত রাতে দোকানেই তিনি রাত্রী যাপন করেন। শনিবার সকালে দোকানে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্যকিছু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed