ইবি শিক্ষক সমিতি ও জিয়া পরিষদের শোক
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি ও জিয়া পরিষদ। বৃহস্পতিবার ইবি শিক্ষক সমিতি ও ইবি জিয়া পরিষদ পৃথক বার্তার মাধ্যমে এ শোক জানিয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেরস ড. অলী উল্যাহ স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’ জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত শোক বার্তাতেও মৃতের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। এছাড়াও আলাদাভাবে শোক প্রকাশ করেছে ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ও কর্মচারী ইউনিট, ইবি শাখা ছাত্রদল। এসময় জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রফেসর ড. তোজম্মেল হোসেন এবং ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, জিয়া পরিষদের সাবেক সভাপতি ও সাবেক প্রক্টর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান পৃথক পৃথক শোক জানিয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed