ওসমানী বিমাবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (বাংলাদেশী মুদ্রামানে এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা)সহ জফর উদ্দিন নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।
বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে দুবাইগামী ওই যাত্রীকে আটক করে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। এরপর তাকে ওসমানী বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়।
জফর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার দক্ষিণ জাঙ্গাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে। তার কাছ থেকে বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড, সৌদিআরব ও ওমানের রিয়াল এবং দুবাই দিরহাম জব্দ করা হয়েছে।
ওসমানী বিমানবন্দরে কর্মরত সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ফ্লাই দুবাইয়ের যাত্রী (এফজেড-৫৯৬) ছিলেন জফর উদ্দিন। স্ক্যানিংয়ের সময় তার লাগেজে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়া যায়। এরপর লাগেজ তল্লাশী করে কচুর লতি ও কাচা পানের মধ্যে বৈদেশিক মুদ্রার এ চালান পাওয়া যায়। জব্দ করা অর্থের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় প্রায় এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। বিমানটি সন্ধ্যা সোয়া ৬টায় দুবাইর উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, জব্দ করা অর্থ পরবর্তিতে শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে। আর জফর উদ্দিনকে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed