এনইইউবিতে “রায় পর্যালোচনা কর্মশালা” সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সম্পন্ন হয়েছে রায় পর্যালোচনা কর্মশালা। বুধবার বিশ্ববিদ্যালয়ে সম্মেলন কক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএসএআইডি’র জাস্টিজ ফর অল প্রোগ্রামের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইন বিষয়ক এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভিন্ন সেম্টিারের ১৭ জন শিক্ষার্থী অংশ নেন।
ইউএসএআইডি’র জাস্টিজ ফর অল প্রোগ্রামের লীগ্যাল এসিস্টেন্ট নিশাত সুবাহ মালিহার উপস্থাপনায় এই কর্মশালায় সূচনা বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো: নাঈম আলীমুল হায়দার।
কর্মশালায় একটি নির্দিষ্ট মামলার বিচার প্রক্রিয়া, মামলার বাদি বিবাদির বক্তব্য ও আইনজীবিদের স্বপক্ষে দেয়া আইনি যুক্তি ও মামলার রায় নিয়ে শিক্ষার্থিরা দলগত পর্যালোচনায় অংশ নেন। এবং শিক্ষার্থীরা দলগত পর্যালোচনার অভিজ্ঞতা উপস্থাপন করেন। কর্মশালাটি পরিদর্শন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী।
কর্মশালার সামপনী বক্তা ছিলেন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগি অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদিন। এতে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed