Main Menu

বড়লেখায় ১ম শ্র্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১ম শেণির ছাত্রীকে ধর্ষণ করেছে জাহাঙ্গির আলম (১৮) নামের এক লম্পট। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৭) গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুল ছুটির পর সহোদর (৮) দ্বিতীয় শ্রেণীর ছাত্রের সাথে বাড়ি ফিরছিল। পথে বড়ভাই পিছনে পড়ে যায়।

এ সুযোগে বোবারথল ইসলামনগর গ্রামের লোকমান হোসেনের লম্পট ছেলে জাহাঙ্গির আলম ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নেয়।

কড়ইছড়া নামক নির্জন স্থানে হাত বেঁধে মুখ ও গলা চেপে ধরে তাকে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, ধর্ষিতা শিশু শিক্ষার্থীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় মঙ্গলবার রাতেই পুলিশ ধর্ষক জাহাঙ্গির আলমকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed