সিলেটে বিএনপির সমাবেশ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারান্তরীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে নগরের বিভিন্ন স্থান থেকে মিছিল আর শ্লোগানে রেজিস্টারী মাঠে যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা নেত্রীর মুক্তির দাবিতে নানা ধরনের শ্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ৩টায় সমাবেশ শুরু হয়। তবে বেলা ২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে সমাবেশস্থল রেজিস্টারী মাঠ ছাড়িয়ে গেছে।
সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিলেটের মেয়র আরিফুল হক, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।
এদিকে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা থাকলেও তার মা’য়ের অসুস্থতার কারনে তিনি আসেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed