Main Menu

সুনামগঞ্জে বালু চাপায় ২ নারী শ্রমিক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নদীতে পাথর কুড়াতে গিয়ে বালুর স্তুপের নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ডলুরা চলতি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকরা হলেন- জাহাঙ্গীর ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা খুরশেদ মিয়ার স্ত্রী আলেখা বেগম (৪০) ও একই ইউনিয়নের ফেনি বিল গ্রামের বাসিন্দা চান মিয়ার স্ত্রী রহিমা বেগম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে যায় ডলুরা চলতি নদীতে যান। তারা নদী পাড়ে পাথর কুড়াতে থাকে। হঠাৎ তাদের দু’জনের ওপর বালুর একটি স্তুপ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed