কুলাউড়া বিএনপির ৩৯ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ এপ্রিল) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। রাতে কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ওয়াদুল হাসান ও কৃষ্ণ দেবনাথের যৌথ বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ ৫১ জনের মধ্যে ৩৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।
আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, অন্য অংশের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মলাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুরমান আহমদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বাদী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed