Main Menu

কোটা সংস্কার দাবিতে আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, তরুণদের দাবি যৌক্তিক হলে তা উপেক্ষা করা হবে না। আগামী ৭ মে পর্যন্ত সরকার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। এ পর্যন্ত তারা তাদের আন্দোলন স্থগিত রাখবে।

এর আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সেতুমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। ওই বৈঠক শেষে তাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Share





Related News

Comments are Closed