জৈন্তার লাল শাপলার রাজ্যকে অভয়ারণ্য ঘোষনার দাবি
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রকৃতিক সৌন্দর্য ৷ খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ডিবি, ইয়াম, হরফকাটা ও কেন্দ্রী বিল ৷ এই ৪টি বিলে প্রায় নয়শত একর জায়গা জুড়ে প্রকৃতিক ভাবে ফুটে উঠে লাল শাপলা ৷ প্রতিবছর কাক ডাকা ভোর হতে দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুটে অাসে হাজার হাজার পর্যটক ৷ অতি সম্প্রতি এই বিলের পরিচিতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে ৷ ফলে এই বিলগুলোর লাল শাপলা জৈন্তিয়া তথা সিলেটের পর্যটন উন্নয়নে এক অপার সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে ৷
এদিকে সরকার বিল গুলো লিজ প্রদান করায় এক শ্রেনীর ভূমি খেকো ও মৎস্য খেকো চক্র এবং চোরাকারবারী চক্রের কবলে পড়ে বিল গুলো তার সৌন্দর্য্য হারাতে বসেছে ৷ পর্যটন উন্নয়নের জন্য এই ৪টি বিলকে অভয়ারণ্য ঘোষনা এবং লীজ প্রথা বাতিলের জন্য প্রশাসনের বরাবরে লিখিত স্মারকলিপি দিয়েছে জৈন্তিয়া পর্যটন উন্নয়ন ও পুরার্কীর্তি সংরক্ষণ কমিটি ৷ স্বারকলিপিতে তারা অবিলম্বে এই বিল গুলোর ইজারা বাতিল এবং অভয়ারণ্য ঘোষনার দাবী জানান ৷
৯ এপ্রিল সোমবার সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম এর কাছে লিখিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা অা.লীগের যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ অাহমদ বাবর, ইমরান অাহমদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর উপজেলা নাট্য পরিষদের অন্যতম অভিনেতা ফনি দে, জৈন্তিয়া সাইকেলিং কমিউনিটির সভাপতি রুবেল অাহমদ, ছাত্র নেতা তাফসিরুল ইসলাম পলাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed