Main Menu

‘প্রমাণ করতে হবে সিলেট বিভাগ বিএনপির দুর্জয় ঘাঁটি’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন- দেশের আধ্যাত্মিক রাজধানী পূণ্যভুমি সিলেট হচ্ছে বিএনপির শক্তিশালী দুর্গ। বিএনপি ক্ষমতায় থাকাকালে বৃহত্তর সিলেট বিভাগে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। যা আর কোন সরকারের আমলে হয়নি। অবৈধ ফ্যাসিস্ট সরকারের কারাগারে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মঙ্গলবার সিলেট বিভাগীয় সমাবেশ। সর্বাত্মকভাবে এই সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করতে হবে বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির দুর্জয় ঘাঁটি।
১০ এপ্রিল মঙ্গলবারের বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সোমবার নগরীতে গণসংযোকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামন থেকে প্রচারপত্র বিলি করে গণসংযোগ কর্মসুচীর সুচনা হয়। নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার-চৌহাট্রা হয়ে গণসংযোগ কর্মসুচী আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির শাহীন, সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, এডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুল আজিজ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিসিক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, মহানগর বিএনপি নেতা আফজাল উদ্দিন, মির্জা বেলায়েত হোসেন লিটন, লল্লিক আহমদ চৌধুরী, মুফতী রায়হান উদ্দিন মুন্না, মোস্তাক আহমদ, শেখ কবির আহমদ, শেখ মু. ইলিয়াস আলী, এম. মখলিছ খান, ফয়জুল ইসলাম সুমন ও উজ্জল রঞ্জন চন্দ প্রমুখ।

Share





Related News

Comments are Closed