Main Menu

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বৈশাখী নিউজ ডেস্ক : বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন সুস্থ আছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই কথা জানিয়েছেন।

এর আগে সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তবে তার কোনও ব্লক ধরা পড়েনি।

পরে মঙ্গলবার রাতে মির্জা ফখরুলকে দেখতে ইউনাইটেড হাসপতালে যান বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল ইসলাম চৌধুরী ও কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।

Share





Related News

Comments are Closed