ওসমানীনগরে মা-ছেলে হত্যায় গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মা ও ছেলের গলিত লাশ উদ্ধারের ২ সপ্তাহের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের জবেদ আলীর ছেলে জখরুল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে শাহ্ মো. নজরুল ইসলাম ও একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে গ্রেফতারকৃতরা মহিলাকে ধর্ষণের পর তার ছেলেসহ হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসএম মাইন উদ্দিন। ঘটনার সাথে জড়িত আরেক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত ২৪ মার্চ বিকেলে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের ছোট হাওর এলাকা থেকে অজ্ঞাত হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাচারি মালাকারপাড়া গ্রামের মৃত দেবেন্দ্র মালাকারের স্ত্রী দিপু মালাকার (৩৬) ও তার ছেলে বিকাশ মালাকারের (৭) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঐদিন রাতেই নিহতের স্বজনরা এসে পরিচয় সনাক্ত করে।
এঘটনায় ২৬ মার্চ নিহত মহিলার ছেলে যিশু মালাকার বাদি হয়ে অজ্ঞাত কয়েক জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত করে অল্প সময়ে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দিপু মালাকার গোয়ালাবাজার এলাকায় ছোট ছেলেকে নিয়ে একটি কলোনীতে বসবাস করে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। ১৭ মার্চ রাতে আসামীরা একারাই এলাকায় একটি মোরগ ও মাছের খামারে নিয়ে ঐ মহিলাকে ধর্ষণের পর মহিলাসহ তার ছেলেকে হত্যা করে পার্শ্ববর্তী হাওর এলাকায় লাশ গুম করে রাখে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন ৩ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মার্চ মামলা দায়েরের পর অনেকের সহযোগীতায় রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাবাদে মা ছেলেকে হত্যার দায় স্বীকার করেছে। মঙ্গলবার গ্রেফতাকৃত আসামীদের আদালতে প্রেরন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য আবেদন করা হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed