১৭ জনের দেশত্যাগে দুদকের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ঋণ কেলেংকারি নিয়ে আলোচিত ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ এপ্রিল) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মাহবুবুল হক ও তার স্ত্রীসহ মোট ১৭ জন যেন দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক পত্রের মাধমে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে দি ফারমার্স ব্যাংক লিমিটেড। সর্বমোট ৫৬ টি শাখা ও ১১টি এটিএম বুথ নিয়ে চলছে ব্যাংকটির কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে ব্যাংকটির বিরুদ্ধে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৪১৩ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে গত বছর এই ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ১ হাজার ৮৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফারমার্স ব্যাংকের মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩ কোটি ৬১ লাখ টাকা, যা ২০১৫ সালে ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।
সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতি। গত ১৯ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed