Main Menu

৬ মাস ধরে নিখোঁজ সালমান

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের আদালত এলাকার চা ব্যবসায়ীর ছেলে সালমান রহমান (১৭) গত ৬ মাস ধরে নিখোজ রয়েছে। প্রায় অর্ধ বছর চলে গেলেও তার কোন হদিস মিলছেনা। তার এই নিখোঁজের ঘটনায় পবিবারের উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে। নিখোঁজ সালমান পৌর শহরের ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার জেলা আইনজীবী সমিতির পিয়ন জয়নাল মিয়ার পুত্র।

এ ঘটনায় তার পিতা মৌলভীবাজার মডেল থানায় গতবছরের ৫ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেছেন। (ডায়েরি নং-২৭৩)।

ডায়েরিতে তিনি উল্লেখ করেন তার পুত্র সালমান গত ৩ অক্টোবর ২০১৭ ইং তারিখে তার ব্যবসায়ী প্রতিষ্টান আদালত এলাকার ২নং বার ভবন সংলগ্ন চা ষ্টল থেকে নিখোঁজ হয়।

Share





Related News

Comments are Closed