কানাইঘাটে ট্র্যাক্টর উল্টে পাথর শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে ফয়েজ আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফয়েজ উদ্দিন (১৯) কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির আসামপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্র্যাক্টরটির চালক জাহেদ আহমদ ও এক আরোহী বদরুল আহমদ আহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাজের সন্ধানে একই গ্রামের আব্দুল মুমিনের ট্র্যাক্টরে করে পাথর কোয়ারীতে যাওয়ার জন্য রওয়ানা হন ফয়েজ। আসামপাড়া এলাকায় এসে ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উল্টে যাওয়া ট্র্যাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফয়েজের। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় চালক জাহেদ আহমদ ও বদরুল আহমদকে উদ্ধার করে। আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed