Main Menu

শাবি ক্যাম্পাসে শাটল বাস চালু

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে এ বাস সার্ভিস চালু করেছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।
এখন থেকে সকাল সাড়ে দশটা, এগারোটা, সাড়ে এগারোটায় ক্যাম্পাসের গোলচত্বর হতে প্রধান ফটক এবং সকাল দশটা চল্লিশ, এগারোটা দশ ও এগারোটা চল্লিশে প্রধান ফটক হতে গোলচত্বর পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এ শাটল বাস সার্ভিস চালু থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম।
তিনি বলেন, শাটল বাস সার্ভিস শুধু সকালে চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের চাহিদা ও জনপ্রিয়তার ভিত্তিতে ভবিষ্যতে বিকালে ও সাপ্তাহিক ছুটির দিনেও এ সার্ভিস চালু করা হতে পারে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হতে সিলেট নগরীর বিভিন্নস্থানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী পরিবহণের জন্য বাস সার্ভিস চালু থাকলেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই প্রথম শাটল বাস সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share





Related News

Comments are Closed