নবীগঞ্জে গোপলা নদী থেকে বালু উত্তোলন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা নদী থেকে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল।
জানা যায়, গত ১ সপ্তাহ ধরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে ভড়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী গোপলা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন সদরঘাট গ্রামের কামরুজ্জামান ।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভড়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী গোপলা নদীর উপর একটি মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে । স্থানীয়দের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন দীর্ঘ এক সপ্তাহ ধরে বালু উত্তোলন করা হচ্ছে কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না । প্রশাসনকে অবগত করার পরও বন্ধ হচ্ছেনা বালু উত্তোলন ।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, বালু উত্তোলনের ব্যাপারে অবগত হওয়ার পর দেবপাড়া ইউনিয়ন ভূমি অফিসকে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করি । গত কিছুদিন আগে ভুমি অফিস এব্যাপারে রিপোর্ট প্রদান করেছে । এই রিপোর্টের আলোকেই পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed