দিনারপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা
হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার গজনাপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । গত ১৩ মার্চ মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার রোকশানা আক্তার ।
গত ১৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক আমজাদ হোসের মামলাটি এজাহার ভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রতান করেন ।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে রোকশানা আক্তার বাড়ির নিকটর্তী পুকুরে মাছ ধরা দেখতে যাওয়ার পথিমধ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বসত বাড়িতে নেওয়ার চেষ্টা করেন কান্দিগাঁও গ্রামের মৃত আছলম উল্লাহ’র পুত্র মুজিবুর রহমান (৫৫) । রোকশানা প্রলোভনে রাজী না হওয়ায় আসামী রোকশানার উপর উত্তেজিত ও আক্রোশান্বিত হয়ে উঠে । আক্রোষের জের ধরে মাছ ধরা দেখা শেষে রোকশানা বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে পৌছাঁ মাত্রই মুজিবুর রোকশানাকে জোরপূর্বক ধরে নির্জনস্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । সেসময় রোকশানার চিৎকার শুনে তার ফুফু তাকমিনা বেগম এগিয়ে আসলে মুজিবুর গাছের ডাল দিয়ে তাকমিনা বেগমকে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে । পরে তাকমিনা বেগমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মুজিবুর দৌড়ে পালিয়ে যায় । এঘটনার পর রোকশানাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৪দিন চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়িতে চলে আসে।
এদিকে মামলা দায়েরের পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন রোকশানার পিতা ওয়াহিদ মিয়া ।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে ।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed