Main Menu

লাখাইয়ে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক দূর্ঘটনায় মঞ্জু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্থানীয় বটতলা নামক স্থানে ইজিবাইক উল্টে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত মঞ্জু মিয়া লাখাই উপজেলার লাখাই গ্রামের বাসিন্দা । আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে ।
জানা যায়, উপজেলার বামৈ বাজার থেকে লাখাই গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ইজিবাইক বটতলা নামক স্থানে পৌঁছামাত্রই চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় যাত্রীরা আহত হলে গুরুতর অবস্থায় মঞ্জু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, মঞ্জু মিয়াকে নিয়ে হাসপাতালে পৌছার আগেই তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed