গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। পরে আহত ২৫ জনের মধ্যে থেকে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।
নিহত ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বরগুনা জেলার সদর উপজেলার আমতলী গ্রামের হাসান মিয়া (২৫) ও বরিশালের অসীম মাঝি (৪০)। তবে বাকি নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি নৈশকোচ মুকসুদপুর উপজেলার বরইতলা পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বাসের ৬ যাত্রী নিহত হন ও কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ এবং গোপালগঞ্জ, ভাঙ্গা ও মুকসুদপুরের ফায়ার সার্ভিসের চারটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সকাল ৭টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দুঘর্টনাকলিত বাসটি থেকে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তবে বাসচালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed